Graphic Tablet: গ্রাফিক ডিজাইনারদের অপরিহার্য একটি ডিভাইস
আসসালামু আলাইকুম!
সকলে কেমন আছেন? আশাকরি বিশ্ব স্রষ্টার অশেষ কৃপায় ভালো আছেন! ভালো থাকুন। আজ আবারও একটি লেখা শেয়ার করছি, দেখুন তো কেমন লাগে। ভালো লাগলে কমেন্ট করবেন কিন্তু!
আপনি ফটোশপ, ইলাষ্ট্রেটর, ফ্লাশ, পেইন্টার যে সফটঅয়্যারই ব্যবহার করুন না কেন, গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল পেইন্টার, এনিমেটর যাই হোন না কেন, আপনাকে মাউস ব্যবহার করে এমন কিছু কাজ করতে হয় যা মাউসের জন্য সুবিধেজনক না। কলম, পেনসিল বা তুলি ব্যবহারের স্বাচ্ছন্দ পান না। একাজের জন্যই গ্রাফিক ট্যাবলেট। এর দুটি অংশ, একটি অংশকে স্লেট বা কাগজের সাথে তুলনা করতে পারেন, আরেকটি ষ্টাইলাস নামের কলম বা পেনসিলের মত অংশ। এদুটি কাগজে যেভাবে ছবি আকেন সেভাবে ছবি আকা যায়।

