TOP NEWS

Showing posts with label e-mail. Show all posts

Sunday, July 15, 2012

জেনে নিন আপনার ইমেইল হ্যাক হলে কিভাবে রিকভার করবেন



প্রায়শই অসাবধানতার কারনে আমরা অনেকেই হ্যাকিংয়ের শিকার হই ।
যার ফলে আমাদের গুরুত্বপূর্ন তথ্য হারাতে হয় অনেক ।
আমরা আজকে জানবো কিভাবে হ্যাক হওয়া ইমেইল পুনরুদ্ধার করতে হয় ।
জিমেইলের ক্ষেত্রে: জিমেইলে ঢোকার যখন লগ-ইন করতে পারবেন না,
তখন লগ-ইনের নিচে Can’t access your account?-এ ক্লিক করুন।
নতুন পেজ এলে E-mail address-এ আপনার ই-মেইল ঠিকানা লিখে Submit 
করুন।
এখন কোড বক্সে ওপরের সংকেত লিখে Continue করুন।
নতুন পেজ এলে আপনার বিকল্প ই-মেইল ঠিকানার অপশনটি নির্বাচন করা থাকবে,
না থাকলে নির্বাচন করে Continue-এ ক্লিক করুন।
আপনার alternate ই-মেইল আইডিতে একটি মেইল যাবে
এবং সেই মেইলে একটি লিংক থাকবে।
ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে।
তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন।
আপনার ই-মেইল আইডিতে যদি alternate ই-মেইল না দেওয়া থাকে তাহলে 
Answer your security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন।  
নতুন পেজ এলে আপনাকে একটি প্রশ্ন করা হবে
(যে প্রশ্নটি ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)।
প্রশ্নটির সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে।
তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পাবেন।প্রশ্নটির উত্তরও 
যদি ভুলে যান বা কেউ পরিবর্তন করে ফেলে তাহলে I can’t answer my 
security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন বা সরাসরি 
https://www.google.com/ support/ accounts/bin/request.py?
hl= en&contact_type= acc_reco&ara=2&ctx=acc_reco&
source=no_ts&rd=1 ঠিকানায় যান। এখানে একটি ফরম পাবেন, সেটি পূরণ 
করে Submit-এ ক্লিক করুন। 
ফরম পূরণ করার সময় সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকলে ২৪ ঘণ্টা পর 
আপনার অন্য ই-মেইল ঠিকানায় (যেটি ফরম পূরণ করার সময় দিয়েছেন) একটি 
মেইল যাবে। সেটির লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে।
তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পেতে পারবেন।
ইয়াহুর ক্ষেত্রে: ইয়াহুতে ঢোকার সময় যখন ‘লগ-ইন’ করতে পারবেন না,
তখন লগইনের নিচে I can’t access my account-এ ক্লিক করুন।
নতুন পেজ এলে My password doesn’t work নির্বাচন করে Next-এ 
ক্লিক করুন।
এরপর My Yahoo! ID-এ আপনার ই-মেইল ঠিকানা (আইডি) লিখে Enter 
the code shown বক্সে নিচের সংকেতগুলো লিখে Next-এ ক্লিক করুন।
নতুন পেজ এলে My alternate email-এ আপনার বিকল্প ই-মেইল ঠিকানাটি 
লিখে Next-এ ক্লিক করুন। আপনার বিকল্প ঠিকানায় একটি ই-মেইল যাবে এবং
সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে।
তখন নতুন পাসওয়ার্ড দিয়ে ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন।
আপনার ই-মেইল অ্যাকাউন্টে যদি বিকল্প ই-মেইল না দেওয়া থাকে বা আপনার 
alternate ই-মেইল আইডিও যদি হ্যাকিং হয়ে যায়,
তাহলে My alternate email-এর নিচের অপশনটি
I can’t access any of the above নির্বাচন করে Next-এ ক্লিক করুন।
নতুন পেজ এলে আপনাকে দুটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নগুলো ই-মেইল ঠিকানা তৈরি
করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)।
প্রশ্নগুলোর সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে।
তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা পুনরুদ্ধার করতে পারবেন।

প্রথম প্রকাশ : প্রথম আলো



5:42 PM Posted by Just for you 0