TOP NEWS

Showing posts with label Bar code. Show all posts

Wednesday, February 29, 2012

QuickMark for PC ব্যবহার করে QR Code তৈরী এবং স্ক্যান করুন!!!


কয়েকদিন আগে অনলাইনে QR Code তৈরী করা সংক্রান্ত একটা লেখা দিয়েছিলাম। তখন অনেকেই মেইল করে QR Code তৈরী এবং স্ক্যান করার সফটওয়্যারের ব্যাপারে জানতে চেয়েছিলেন। তাদের কথা মাথায় রেখে আজকের এই লেখা। QR Code তৈরী এবং স্ক্যান করার জন্য খুবই কাজের একটি সফটওয়্যার QuickMark for PC। এই সফটওয়্যার ব্যবহার করে আপনি টেলিফোন নাম্বার, ওয়েব এড্রেস, এসএমএস, ইমেইল, ভিজিটং কার্ড সহ অন্যান্য তথ্যের QR Code তৈরী করতে পারবেন।

এবং তা jpg, png, gif এবং bmp ফরম্যাটে সেভ করতে পারবেন। আর QR Code রিডার হিসেবে এই সফটওয়্যারকে আপনি তিনভাবে ব্যবহার করতে পারবেন। আপনার পিসি/ল্যাপটপে যদি ওয়েবক্যাম থাকে তাহলে সরাসরি ওয়েব ক্যামের সাহায্যে যেকোন প্রিন্ট করা QR Code স্ক্যান করতে পারবেন। এছাড়া যে কোন ওয়েবসাইটে প্রদর্শিত অথবা আপনার কম্পিউটারে ইমেজ হিসেবে সংরক্ষিত QR Code এর উপর QuickMark সফটওয়্যারটি রেখে Q বাটনে প্রেস করলেই সেই QR Code এর তথ্য পড়তে পারবেন। QR Code এর ইমেজটি যদি QuickMark সফটওয়্যারের উইন্ডোর চাইতে বড় হয় তাহলে সেই ইমেজটি ড্র্যাগ করে QuickMark এর উইন্ডোতে ছেড়ে দিলে ও কাজ হবে। QuickMark for PC সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে। তবে এর একটি এডভান্সড ভার্শন ও আছে যা কিনতে হবে। এডভান্সড ভার্শন ব্যবহার করে QR Code ছাড়া অন্যান্য বারকোড ও স্ক্যান করা যায়।
10:20 PM Posted by Just for you 0

Thursday, November 24, 2011

Create a bar code to own name


উপরের ছবিটি হয়তো আমাদের কাছে তথা মানুষের কাছে তেমন কোনো অর্থ সৃষ্টি করবেনা। তবে কোনো বারকোড স্ক্যানিং মেশিনে এটি প্রদর্শিত হলে তাৎক্ষনিক ভাবে যে ফলাফলটি পাওয়া যাবে তা হচ্ছে- Google

হ্যা, কয়েকদিন আগে গুগল বারকোড উদ্ভাবনের দিনটি এভাবেই পালন করেছিল। গুগলের আসল লোগোর পরিবর্তে তাদের বারকোড প্রদর্শিত হয়েছিল। এখন অনেকেই হয়তো ভাবছেন নিজ নামে একটি বারকোড থাকলে মন্দ হয়না। তাহলে আসুন আর দেরি না করে দেখি নেই কিভাবে নিজ নামে বারকোড তৈরি করা যায়।
যেভাবে তৈরি করবেন 2d বারকোড

নিজ নামে বা নিজের কোম্পানী অথবা ওয়েবসাইটের নামে বারকোড তৈরি করতে চলে যান morovia.com এরপর বারকোড ফরমেট হিসেবে Code 28 নির্বাচন করুন এবং “Show human readable text” এর বক্সটি আনচেক করে দিন। এরপর কাঙ্ক্ষিত নাম দিয়ে সাবমিট করলেই পেয়ে যাবেন আপনার বারকোড।

উদাহরন স্বরুপ “Mediafirejustforyou.blogspot.com” এর বারকোড নিম্নরুপ-


 

যেভাবে বারকোড পড়বেন

এখন সহজেই প্রশ্ন আসে কিভবে এই বারকোড পড়া যাবে। বারকোড পড়ার জন্য zxing.org -এ যান। তারপর বারকোডের ইমেজটি আপলোড অথবা ইমেজের ইউ আর এল সাবমিট এর মাধ্যমে সহজেই বারকোড পড়া যাবে। 

link
10:58 AM Posted by Just for you 1